সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সংসদ সদস্য কানিজ ফাতেমা ৫ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন

সংসদ সদস্য কানিজ ফাতেমা ৫ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন


মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কানিজ ফাতেমা আহমেদ ৫ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন।

বুধবার ২৪ জুলাই দিবাগত রাত ১ টার দিকে তিনি সহ ১০ সদ্যস্যের সরকারী প্রতিনিধি দল মালয়েশিয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ সহ প্রতিনিধিদল মালয়েশিয়া অবস্থানকালে মৎস্য ও প্রাণী বিষয়ক বিশ্বমানের বিভিন্ন অত্যাধুনিক প্রকল্প পরিদর্শন ও একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দেবেন। বিষয়টি সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের একান্ত সহকারী এছারুল করিম কক্সভিউ ডট কম-কে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আগামী ৩০ জুলাই মালয়েশিয়া সফর শেষে প্রতিনিধি দল বাংলাদেশে ফেরার কথা রয়েছে।

প্রসঙ্গত, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী’র সহধর্মিণী এবং কক্সবাজার জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও কক্সবাজার জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.