
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ঈদগাঁওর তরুন শিল্পপতি ও ক্রীড়াবান্ধব যুবক হাফেজ হুমায়ুন করিম সিকদার।
২৭শে জুলাই রাত আটটার দিকে কক্সবাজার থেকে ফেরার পথে রামূর খরুলিয়ায় পৌঁছলেই হানিফ পরিবহনের সাথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও তৎকালীন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সদ্য উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আহমদ করিম সিকদারের মেজ ভাই হুমায়ুন করিম সিকদার। এই সময় হুমায়ুনের ব্যবহৃত গাড়ীটি দুমড়ে মুছড়ে যায়।
দুর্ঘটনায় সংবাদের পরপরে অসংখ্য শুভাকাংখী সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া ও সুস্থতা কামনা করেছেন। এদিকে সড়ক দুর্ঘটনায় ভাই বেঁচে যাওয়ায় মহান রাব্বুল আলামীনের কাছে অসংখ্য শুকুরিয়া জ্ঞাপন করেন আহমদ করিম সিকদার। সকলের দোয়ায় আল্লাহ তাঁকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ্।
এদিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হুমায়ুন করিম সিকদারের সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করেছেন- সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.