সাম্প্রতিক....
Home / জাতীয় / সততার সঙ্গে কাজ করতে চান জামালপুরের নতুন ডিসি

সততার সঙ্গে কাজ করতে চান জামালপুরের নতুন ডিসি

জামালপুরে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে জেলা প্রশাসক আহমেদ কবীর ওএসডি হবার পর নতুন জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ এনামুল হক।

সোমবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে জামালপুরে এসে সরাসরি তিনি কর্মস্থলে যোগ দেন। গাড়ি থেকে নেমেই তার অফিস কক্ষে বসেন। এ সময় তার অফিসের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, আমি আজ জামালপুর জেলায় জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছি। আমার কাজ সম্পাদনে এই জেলার উন্নয়নে সততা ও স্বচ্ছতার সাথে কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। তিনি অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তার অফিসে পৌঁছালে অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.