এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
৪ জুন ৬ষ্ঠ ধাপে কক্সবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈদগাঁওয়ের জালালাবাদ থেকে এবার আপন দু’সহোদরের চেয়ারম্যান পদে মনোনয়ন যুদ্ধ চলছে। আজ (৯ মে) শেষ দিনে মনোনয়ন ফরম জমা দেবেন বলে সূত্রে প্রকাশ।
জানা যায়, নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জালালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মিয়াজী পরিবারের আপন দু’ভাই ৯ মে দুপুর ১২টার দিকে ঢাকঢোল পিটিয়ে গাড়ী বহর যোগে কক্সবাজারে মনোনয়ন ফরম জমা দেবেন। তন্মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী, ঈদগাঁও ফরিদ আহমদ ডিগ্রী কলেজের গভর্নিং বড়ির অন্যতম সদস্য ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মৌলানা জসিম উল্লাহ মিয়াজী ও তার আপন ছোট ভাই জালালাবাদ খামার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, মিয়াজী পাড়া সমাজ কমিটির সভাপতি, হাজী অজিউল্লাহ এবতেদায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী হাফেজ শহিদুল্লাহ মিয়াজী। তারা দু’ভাই একসাথে আগামী কাল মনোনয়ন ফরম জমা দেবেন বলে মুঠোফোনে নিশ্চিত করেন সমাজ সেবক ও চেয়ারম্যান প্রার্থী হাফেজ শহিদুল্লাহ মিয়াজী। তাদের মনোনয়ন যুদ্ধকে ঘিরে এলাকায় কৌতুহলী সাধারণ ভোটারদের মাঝে অন্যরকম পরিস্থিতি দেখা যাচ্ছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.