সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছোটন রাজার পক্ষে মুক্তিযোদ্ধাসহ সন্তানদের মতবিনিময়

সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছোটন রাজার পক্ষে মুক্তিযোদ্ধাসহ সন্তানদের মতবিনিময়

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান প্রার্থী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এসটিএম রাজা মিয়ার সুযোগ্য পূত্র আমজাদ হোসেন ছোটন রাজাকে বিজয়ী করার লক্ষে ২ ফ্রেরুয়ারী বিকেলে ঈদগাঁও বাশঁঘাটাস্থ স্থানে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

কক্সবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড শামশুল আলমের সভাপতিত্বে ও শ্রমিক নেতা রেজাউল করিম টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রমিক সমাজের আস্থার প্রতীক ছোটন রাজা।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, ডা: গোপাল কান্তি দে, মিলন কান্তি দে, মোহাম্মদ হোসন, মাষ্টার ফরিদ উদ্দিন, ইউছুপ চৌধুরী, মোস্তাক আহমদ সহ আরো অনেকে।

মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও তাদের স্ত্রীরা হাত তুলে ছোটন রাজার জন্য ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

উল্লেখ্য যে, ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মেহনতি মানুষের প্রিয়মুখ ছোটন এলাকায় সর্বশ্রেণী পেশার লোকজনের মাঝে জনপ্রিয়তা ধরে রেখে তিনি এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তিনি বিভিন্ন ইউনিয়নে প্রচারণায় নেমে পড়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.