
ভাইস চেয়ারম্যান প্রত্যাশী ছোটন রাজার গণসংযোগ
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এস টিএম রাজা মিয়ার সন্তান উপজেলা শ্রমিকলীগ সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা দিবা রাত্রী বিরামহীনভাবে গ্রামীন জনপদে খেটে খাওয়া সাধারণ লোকজনের দ্বারে দ্বারে গিয়ে সর্বশ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় অব্যাহত রাখার পাশাপাশি সালাম পৌঁছে দিচ্ছে।
এবার ক্লিন ইমেজের টকবগে তারুণ্য নির্ভর ছোটন রাজাকে কাছে অনেকে বুকে আগলিয়ে রাখতে ও চোখে পড়ে। আবার বহুজন মন্তব্য করেন যে, ছোটনকে যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে পারলে সত্যি সদর উপজেলা বাসী ধন্য ও উপকৃত হবে। পাড়া মহল্লার সাধারন মানুষরা তার এই গণসংযোগকে সত্যিই স্বাগত জানান। ছোটন রাজা গত কয়েকদিন ধরে ইসলামাবাদের ইউছুফের খীল, হাজ্বী পাড়া, গজালিয়া, ঈদগাঁও পাল পাড়া, চৌধুরী পাড়া, মন্ডল পাড়া, ভোমরিয়া ঘোনা, মাইজ পাড়াসহ পোকখালীর বিভিন্ন গ্রামাঞ্চলে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছে। তার সাথে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.