সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসান মুরাদের গণসংযোগে জনতার ঢল

সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাসান মুরাদের গণসংযোগে জনতার ঢল

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নিবার্চনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ্যের অহংকার হাসান মুরাদ নিবার্চনী প্রচারনায় চষে বেড়াচ্ছেন। বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থানে গণসংযোগ এবং প্রচারণাকালীন সময়ে জনতার ঢল নামে তার পক্ষে। ভোটারেরা দীর্ঘকাল পর মনের মত প্রার্থীকে আপন করে নিয়েছে। যোগ্য প্রার্থীকে কাছে পেয়ে তারা খুশিতে উৎফুল্ল। মানুষের অধিকার আদায়ের আরেক নাম হাসান মুরাদ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া মহল্লা, হাট-বাজার কিংবা দোকান পাটে আলোচনার কেন্দ্র বিন্দুতে একমাত্র মুরাদের নাম সর্বত্রই শোভা পাচ্ছে।

টিয়াপাখির গণজোয়ার লেগেছে সদরের নানান স্থানে। ব্যানার, ফেষ্টুন, লিফলেট এবং কর্মী সর্মথকদের প্রচার প্রচারণায় মুখরিত করে তুলে প্রত্যান্ত গ্রামাঞ্চল। শিক্ষা, শান্তি ও উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে দূর্বার গতিতে ছুটে চলছে ভোটারের কাছে। একবুক স্বপ্নকে সাথে নিয়ে মুরাদ ব্যাপক প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন।

ভোটারের মতে, তার নির্বাচনে সদরের হিসেব নিকাশ পুরোটাই পাল্টে গেছে। হয়ত আগামী ৩১ মার্চ শেষ চমক দিতে পারেন তিনিই।

উল্লেখ্য যে, তরুণ সমাজ সেবক এবং অসহায় মানুষের পরম বন্ধু মুরাদ নয়না পরিবার ট্রাস্টের সভাপতি, চৌফলদন্ডী উত্তর পাড়া সমাজ কমিটি সভাপতিসহ সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত আছে ছাত্র জীবন থেকে।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.