সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সদর উপজেলায় দশটি ইউনিয়ন আ,লীগের সম্মেলনের তারিখ নির্ধারিত

সদর উপজেলায় দশটি ইউনিয়ন আ,লীগের সম্মেলনের তারিখ নির্ধারিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক কক্সবাজার সদর উপজেলার আওতাধীন দশটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ আবুতালেব ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু স্বাক্ষরিত এ চিঠি স্ব স্ব ইউনিয়ন আ, লীগের নিকট প্রেরণ করা হয়।

কক্সবাজার সদর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মহীদুল্লাহ প্রেরিত বার্তায় জানানো হয় ১০টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। যথাক্রমে-ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ২২ নভেম্বর, ইসলামপুর আওয়ামীলীগ ২৩ নভেম্বর, পোকখালী আওয়ামীলীগ ২৫ নভেম্বর, জালালাবাদ আওয়ামীলীগ ২৮ নভেম্বর, ইসলামাবাদ আওয়ামীলীগ ৩০ নভেম্বর, খুরুশখুল আওয়ামীলীগ ৫ ডিসেম্বর, ঝিলংজা আওয়ামীলীগ ৮ ডিসেম্বর, ভারুয়াখালী আওয়ামীলীগ ১০ ডিসেম্বর, পিএমখালী আওয়ামীলীগ ১২ ডিসেম্বর, চৌফলদন্ডী আওয়ামীলীগ ১৫ই ডিসেম্বর তারিখে স্ব স্ব সম্মেলন অনুষ্টিত হবে।

উল্লেখ্য, নির্ধারিত তারিখে ইউনিয়ন আ,লীগের সম্মেলনের পূর্বে সদর উপজেলার দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক টিমের তত্বাবধানে আওতাধীন ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন দ্রত সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়।

সদর আ,লীগের দপ্তর সম্পাদকের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.