সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / সদর উপজেলা ক্রীড়ার সংস্থা কার্য নির্বাহী পরিষদ গঠিত

সদর উপজেলা ক্রীড়ার সংস্থা কার্য নির্বাহী পরিষদ গঠিত

শাহজাহান আনসারী সাধারণ সম্পাদক


প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি শাহজাহান আনসারীকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়। কমিটির কর্মকর্তাগণ হলেন- পদাধিকার বলে সভাপতি-কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার। সহ সভাপতি অফিসার ইনচার্জ কক্সবাজার সদর মডেল থানা, সহ সভাপতি টিপু সুলতান-চেয়্যারম্যান ঝিলংজা ইউনিয়ন পরিষদ, সহ সভাপতি হেলাল উদ্দিন কবির- কাউন্সিলর কক্সবাজার পৌরসভা, সহ সভাপতি হাসান মেহেদী রহমান-উত্তর নুনিয়ারছড়া, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোছাইন, অপারেশন ডিরেক্টর হোটেল কক্স টু ডে, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মোঃ আজম বিপ্লব, কোষাধ্যক্ষ মোঃ  হানিফ। এছাড়া নির্বাহী সদস্য (সরকারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা। নির্বাহী সদস্যরা হলেন- নাজিম উদ্দিন, খালেদ হোসেন, খালেদ মোশারফ, ছৈয়দ করিম, আমির হোসেন, মোহাম্মদ নুর উদ্দীন মুন্না, সিরাজুল করিম, খালেদা জেসমিন, আয়েশা সিরাজ।

এদিকে গত ৭ জানুয়ারি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুর ইসলাম নব গঠিত উপজেলা ক্রীড়া  সংস্থা নির্বাহী পরিষদ অনুমোদন দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী বলেন, কক্সবাজার সদর উপজেলার ক্রীড়া উন্নয়নে নব গঠিত কমিটি ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যাবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.