
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
সনাতন সম্প্রাদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণ ও ৭ অক্টোবর সদর মডেল থানার ওপেন হাউজ ডে সফল করার লক্ষে কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ৬ টায় আইনজীবী ভবনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এমইউপির উপস্থাপনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গা পূজায় প্রশাসনের পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা ও নিরা পত্তা দেওয়ার আশ্বাস দেন এবং সদর মডেল থানার ওপেন হাউজ ডে সফল করার লক্ষে ব্যাপক আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকসহ নেতাকর্মীরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.