এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া:
পেকুয়ায় ২৯ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় ছাত্রসমাজ পেকুয়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান। এদিন বিকাল ৩টায় পেকুয়া বাজারস্থ সমবায় কমিউনিটি সেন্টারে উক্ত কর্মসূচীর আযোজন করা হযেছে। পেকুয়া উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো: আজিজুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব মো: আরমানের পরিচালনা ও যুগ্ম আহবায়ক মো: জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি ও সদ্য নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আব্দুর রহমান রোহানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) মাননীয় সংসদ আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস। এছাড়া জাপা সমর্থীত সংরক্ষিত নারী আসনের সদস্য আলহাজ খোরশেদ আরা হক এম.পি’ও উপস্থিত থাকার সম্ভাবনার কথাও নিশ্চিত করেছে দলীয় সূত্র।
আর এর উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন জেলা জাতীয় ছাত্রসমাজের আহবায়ক কামাল উদ্দিন, প্রধান বক্তা আব্দুর রহমান রোহান। এ সময় জেলা জাতীয় পার্টি, পেকুয়া উপজেলা জাতীয় পার্টি ও উপজেলা ছাত্রসমাজের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন বলে তাদের প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.