টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অর্জন যেটাই হোক না কেনো তামিম ইকবালের অবস্থান সবার উপরেই রয়েছে। সুপার টেনে বাংলাদেশ বিশ্বকাপ শেষ করলেও সেমিফাইনাল-ফাইনাল শেষে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক এ টাইগার ড্যাশিং বাহাতি ওপেনার। ৬ ম্যাচ শেষে ৭৩.৭৫ গড়ে তিনি সংগ্রহ করেছেন।
পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হারে বিশ্বকাপ শেষ হয় টাইগারদের। সুপার টেনে ভারত-অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার স্মৃতিটুকুই বাংলাদেশের কাছে বড় সম্বল হয়ে থাকবে।
সেরা দশে থাকা আরেক বাংলাদেশি হচ্ছেন সাব্বির রহমান। নবম অবস্থানে থাকা সাব্বির সাত ম্যাচে সংগ্রহ করেছেন ১৪৭ রান। সেরা পাঁচে রয়েছেন দুই ইংলিশ। ২৭৩ রান করে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। ২৪৯ রান নিয়ে তিনে জো রুট এবং ১৯২ রান করে পঞ্চম ব্যাটসম্যান বাটলার। চতুর্থ অবস্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদের রান ৬ ম্যাচে ১৯৮।
ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও তামিম শীর্ষে। ওমানের বিপক্ষে করা তার অপরাজিত ১০৩ রান ছাড়িয়ে যেতে পারেননি কেউ। ক্রিস গেইল অবশ্য তামিমকে ছাড়িয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন, এখন পর্যন্ত পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০০ রান করে ক্যারিবীয় ওপেনার তাই দুইয়ে।
টুর্নামেন্টে এই দুজনই শুধু ছুঁতে পেরেছেন তিন অঙ্ক।
সূত্র: শীর্ষ নিউজডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.