
অজিত কুমার দাশ হিমু; কক্সভিউ :
বাংলা অভিধানের একটি প্রবাদ ‘সবুরে ম্যাওয়া ফলে”। সেটি আবারও প্রমান হলো। বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলার আওতাধীন স্কুল কমিটি, ওয়ার্ড কমিটি, শহর কমিটিতে নিরলস কাজের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় নেতৃত্বের আস্তা অর্জন করে অবশেষ জেলা কমিটির দায়িত্ব প্রাপ্ত হলেন মোর্শেদ হোসেন তানিম।
গত ১৯ ফেব্রুয়ারী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা কক্সবাজার শহর সভাপতি মোর্শেদ হোসেন তানিমকে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব অর্পন করেন।
দায়িত্ব প্রাপ্ত হয়ে মোর্শেদ হোসেন তানিম কক্সবাজার জেলা ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গতিতে এগিয়ে নেওয়ার জন্য মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন।
এরই ধারাবাহিকতায় ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা ছাত্রলীগের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলার নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক নাজনিন সরোয়ার কাবেরী, শ্রম বিষয়ক সম্পাদক কাজী শামিম আহমেদ, উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ সহ জেলা আওয়ামীলীগের প্রমখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, জয়-তানিম এর নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে জেলা ছাত্রলীগ এগিয়ে যাবে। এতে সার্বিক সহযোগীতা করবে জেলা আওয়ামীলীগ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.