সাম্প্রতিক....
Home / জাতীয় / সব জেলার এসপিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সব জেলার এসপিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

দেশের সকল জেলা পুলিশ সুপারকে (এসপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ২৫ মার্চ শনিবার রাতে এই নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের উপ-মহাপরিদর্শক (মিডিয়া) একেএম শহিদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের ৬৪টি জেলার পুলিশকে নির্দেশনা পাঠানো হয়েছে। নিজেদের ও জনগণের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এ ছাড়া জঙ্গিরা যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, ২৫ মার্চ শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিবিরোধী অভিযানে দুজন পুলিশ সদস্যসহ মোট ছয়জন নিহত হওয়ার পর এসপিদের প্রতি এই নির্দেশনা জারি করা হলো।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.