জনপ্রিয় মডেল-অভিনেত্রী এ্যানি খান। চলতি বছরের শেষের দিকেই বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। এতদিন পারিবারিকভাবে কথাবার্তা চললেও তাতে সাড়া দেননি বলে বিয়ের বিষয়টি এগোয়নি এমনটাই জানালেন তিনি। তবে এবার মানসিকভাবে নিজেই প্রস্তুত এ্যানি। তাই এ বছরের শেষের দিকে বিয়ে করবেন বলে ঘোষণা দিলেন।
বিয়ের ব্যাপারে এ্যানি বলেন, সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষের দিকেই বিয়ে করবো বলে ঠিক করেছি। অবশ্য এটা তো আল্লাহর হাতে। তবে আমার ইচ্ছা আছে। বাসা থেকে অনেক আগে থেকেই বলা হচ্ছিল। কিন্তু আমি সাড়া দিইনি। নিজের নাকি পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করছেন জানতে চাইলে এ্যানি বলেন, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চাই না। সব বলবো। সেটা আর কয়টা দিন পরে।
সম্প্রতি ভিআইপি গুঁড়া মশলার একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি। এটি বর্তমানে ইউটিউবে প্রচার হচ্ছে। পাশাপাশি বেশকিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন এ্যানি।
এছড়া বর্তমানে এসএ টিভিতে প্রতি সোমবার শাইনঅন, এসএ লাইভ স্টুডিও, এনটিভিতে গ্লিটার রান্নাঘর, টি টাইম টি ব্রেক এবং এটিএন বাংলায় রকসি রঙের মেলা চার দেয়ালের কাব্য অনুষ্ঠানগুলো সঞ্চালনা করছেন তিনি। ক্যামেরার সঙ্গে তার সখ্য সেই ছোটবেলা থেকে। তৃতীয় শ্রেণিতে পড়াকালেই ফু ওয়াং ফুডসের একটি বিজ্ঞাপনে মডেল হন এ্যানি। এরপর ছোটদের একাধিক বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় উঠে আসেন।
সূত্র:সাজিদ সুমন-deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.