চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির বার্ষিক সাধারণ সভায় কমিটি গঠন

মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির বার্ষিক সাধারণ সভা ২৭ মার্চ সন্ধ্যায় চকরিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির উদ্দিনের সঞ্চালনায় সভায় অনুষ্টিত হয়। সাধারণ সভায় সমিতির সকল সদস্য উপস্থিত থেকে সংগঠনের উন্নয়নে মতামত তুলে বক্তব্য রাখেন।
সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক মনির উদ্দিন। সভা শেষে উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠিত হয়।
কমিটির কর্মকর্তারা হলেন মনির উদ্দিন সভাপতি, প্রকাশ বাবু সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ বাবুল ও মোহাম্মদ আবদুল্লাহ সহ-সভাপতি, মোহাম্মদ ইলিয়াছ সাধারণ সম্পাদক, মিনার উদ্দিন যুগ্ম সম্পাদক সম্পাদক, আজমির উদ্দিন সাংগঠনিক সম্পাদক, আবদুল কাদের মোনাফ দপ্তর সম্পাদক, মো.জিয়াবুল হক, মোহাম্মদ ইউনুছ, কফিল উদ্দিন ও আবু ছালেক সদস্য করা হয়েছে।
অনুষ্টিত সাধারণ সভায় চকরিয়ার স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ, কক্সবাজার আন্ত:জেলা সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহীদুল ইসলাম, সহ-সভাপতি বরুন চক্রবর্তী, সহ-সভাপতি মোহাম্মদ জিয়া, সহ-সভাপতি মোস্তাফা, অর্থসম্পাদক মো.সফিকুর রহমান, সদস্য বাচ্চু পেকুয়ার সংবাদপত্র হকার আজমগীর, হুমায়ুন কবির ও চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির ম্যানেজার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.