নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
প্রচার প্রচারণা দেখলে যেকেউ মনে করবে নির্বাচন কমিশন নিয়ন্ত্রিত জাতীয় বা স্থানীয় নির্বাচন চলছে। কিন্তু তার কোনটিই নয়। এটি মাতামুহুরী বাঁশ সরবরাহকারী সমবায় সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন। এতেও ছিল ভোটের আমেজ। কমতি ছিলনা উত্সাহ-উদ্দিপনা ও প্রচারণায়। ৭০৭ জন ভোটারের মন জয় করতে প্রার্থীরা রাত-দিন আরাম হারাম করে চকরিয়া-লামা-আলীকদমে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ফিরেছেন। বাঁশ ব্যবসায়ী কেন্দ্রীক বহুল প্রতিক্ষিত এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে গতকাল মঙ্গলবার ২০ অক্টোবর।
নির্বাচনে ১২টি পদের মধ্যে ৮টি সদস্য পদে ৮জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় তিনটি সম্পাদকীয়সহ চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে আহমদ হোসেন রেজা (চেয়ার), সাধারণ সম্পাদক পদে শাহ-আলম প্রকাশ বাদশা মেম্বার (বাই সাইকেল), সহ-সভাপতি পদে নুরুল আলম নুরু (কাতাল মাছ) ও সদস্য পদে সাহাবউদ্দিন প্রকাশ সাবুলু (মই) নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.মাসুদ আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে বিপুল সংখ্যাক পুলিশ ফলাফল ঘোষনা পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.