২৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার সমাজসেবা আইসিটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণের ইভেনিং কোর্স এর ১৪তম ব্যাচের উদ্বোধন সম্পন্ন হয়েছে। প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ, সমাজসেবা আইসিটি সেন্টার হেড এবং এইচআরডি ইঞ্জিঃ কানন পাল, একাডেমিক কাউন্সিলের আহবায়ক আনোয়ারুল হক, সমাজসেবা কর্মকর্তা কুমকুম আচার্য্য এবং কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইসিটিতে যুবসমাজকে এগিয়ে নিয়ে যেতে তথা বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে সমাজসেবা আইসিটি সেন্টার অগ্রণী ভূমিকা পালন করছে।
প্রধান প্রশিক্ষক পিন্টু দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অফিস সহকারী মফিজুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক সুজয় কান্তি পাল, সহকারী প্রশিক্ষকবৃন্দ যথাক্রমে আবু সুফিয়ান সোহেল, পিন্টু মল্লিক, ফারুখ আজম, সাহাব উদ্দিন, রথীন দাশ, এরশাদ উল্লাহ, মোহাম্মদ আশিক উল্লাহসহ ছাত্রছাত্রীবৃন্দ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.