সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সমাজ উন্নয়নে বিত্তবানরা এগিয়ে আসুন-জাফর : খুটাখালীতে হাজি দানু মিয়া সড়কের উদ্বোধন

সমাজ উন্নয়নে বিত্তবানরা এগিয়ে আসুন-জাফর : খুটাখালীতে হাজি দানু মিয়া সড়কের উদ্বোধন

Khutakhali - Press Newsচকরিয়ার খুটাখালীর উন্নয়ন বঞ্চিত মাইজ পাড়ার হাজি দানু মিয়া সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৫ জানুয়ারি সকালে নব-নির্মিতব্য সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য জাফর আলম।

এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা সমাজ উন্নয়নে এগিয়ে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপ নেবে। খুটাখালীর কৃতি সন্তান, সৌদি প্রবাসী ফরিদুল আলমের ব্যক্তিগত উদ্যোগে প্রায় অর্ধ কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি নির্মিত হচ্ছে। প্রবাসী ফরিদ তাঁর মরহুম বাবা হাজি দানু মিয়ার নামে নির্মিতব্য সড়কটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৬ লাখ টাকা।

এদিকে বৃহস্পতিবার হাজি দানু মিয়া সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসাইন, খুটাখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল আজাদ, আ’লীগ নেতা বাহাদুর হক, শেখ বশির, ডা. মীর আহমেদ, মনিরুল হক ভুট্টো, শওকত মীর্যা, অলি আহমদ, শাহাবুদ্দিন প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.