সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সম্মেলনকে সামনে রেখে ঈদগাঁওতে ভিলেজ ডক্টরস ফোরামের প্রস্তুতি সভা সম্পন্ন

সম্মেলনকে সামনে রেখে ঈদগাঁওতে ভিলেজ ডক্টরস ফোরামের প্রস্তুতি সভা সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর পল্লী চিকিৎসকদের সংগঠন “ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরাম”এর প্রস্ততি সভা ২৬ অক্টোবর সকাল ১০টায় বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ফোরামের আহবায়ক ডা: এহেচানুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোস্তফা কামালের পরিচালনায় আবু তৈয়বের কোরআন তেলোয়াত ও শিমুলের গীতা পাঠের মধ্য দিয়ে এক সভা অনুষ্টিত হয়।

এতে বক্তব্য রাখেন- ভিলেজ ডক্টরস ফোরাম সচীব বজলুর রহমান, আবদু সালাম আযাদ, রেহেনা নোমান কাজল, শওকত আলম, বিজন, রুমী, বিপ্লব রুদ্র, নুরুল হুদা ফরাজী, নুরুল হুদা, সিরাজুল মোস্তফা নুরী, মিন্টু ও বাবুল।

উক্ত সভায় ফোরামের অর্ধ শতাধিক সদস্য অংশ নেন। প্রস্তুতি সভায় আগামী ২ নভেম্বর ভিলেজ ডক্টরস ফোরামের সম্মেলন ও কাউন্সিল সফল করার লক্ষে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। পল্লী চিকিৎসক এহেচানুল হককে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতিও কমিটি করা হয়েছে। তবে প্রচার, আপ্যায়ন, সাজসজ্জা বিষয়ক উপ কমিটি করা হয়।

উল্লেখ্য যে, বৃহত্তর ঈদগাঁও তথা ৫ ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পল্লী চিকিৎসকরা এবার ঐক্যবদ্ধ হয়ে ভিলেজ ডক্টরস ফোরাম নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ করে। উক্ত সংগঠনের সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে তৃণমূলের গ্রাম্য চিকিৎসকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.