সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চকরিয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতী

সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চকরিয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতী

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

সারা দেশের ন্যায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কক্সবাজারের চকরিয়া পৌরসভায় পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে। সোমবার সকাল ১১টা থেকে অফিসের সব ধরনের কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নেন। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি বশিল আহমদ এতে সভাপতিত্বে করেন।

পূর্ণদিবস কর্মবিরতী পালনকালে বক্তারা বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনসন প্রথা চালু করতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে বলেও জানান তারা।

এসময় বক্তব্য রাখেন- কামাল হোসেন, আরিফুল ইসলাম চৌধুরী, রাজিব চৌধুরী, শফিসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.