সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অর্থনীতি / সরবরাহ বাড়লেও রামুতে কমছে না আলুসহ বিভিন্ন সবজির দাম

সরবরাহ বাড়লেও রামুতে কমছে না আলুসহ বিভিন্ন সবজির দাম

http://coxview.com/wp-content/uploads/2021/10/Bazar-Kamal-5-10-21.png

 

কামাল শিশির; রামু :

বাজারে নতুন আলুসহ নানা সবজির সরবরাহ বাড়ছে। কিছু আমদানি করা আলুও রয়েছে। এরপরও কমছে না এ নিত্যপণ্যের দাম।


বিক্রেতারা বলছেন, সাধারণত ডিসেম্বরের শুরুতে বাজারে নতুন আলু আসতে শুরু করলে পুরাতন আলুর দামও কমতে থাকে। কিন্তু এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। বাজারে এখনো পুরাতন আলু ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।


এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে বাজার নিয়ন্ত্রণে আলু আমদানির উদ্যোগ নেয় সরকার। এরপর এখন পর্যন্ত আলু আমদানি হয়েছে ৩৮ হাজার টন। তবে আমদানির সিদ্ধান্তের পরও বাজারে তার বড় কোনো প্রভাব দেখা যায়নি। উচ্চ মূল্যেই স্থিতিশীল হয়ে আছে পণ্যটি। পাশাপাশি শীতকালীন সবজিতে ভরপূর রামুর বিভিন্ন হাট বাজার। এত সরবরাহ বাড়ার পরও কমছেনা সবজির দামও।


১১ ডিসেম্বর রামুর গর্জনিয়া বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খুচরায় পুরোনো আলুর কেজি ৫ ০থেকে ৬০ টাকা। নতুন আসা আলুর ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


অপরদিকে বিভিন্ন সবজিও বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি ধরে।


ঈদগড় বাজারে আলু ব্যবসায়ী কামাল বলেন, বাজারে নতুন আলু আসা শুরু করলেও এখনো তা পরিমাণে যথেষ্ট নয়। এ কারণে দামে বড় কোনো প্রভাব পড়ছে না। তবে সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা কমতে পারে। তাছাড়া শীতকালীন সবজিও পাইকারীতে বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।


এদিকে একজন আমদানিকারক বলেন, এখন বাজারে যেসব আলু বিক্রি হচ্ছে, তার বেশির ভাগ ভারত থেকে আমদানি করা। ডলারের বাড়তি দামের কারণে আমদানি খরচও বেশি। তাই আমদানি করা আলু কম দামে বিক্রি করা যাচ্ছে না।


সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বাজারে এখন প্রতি কেজি আলুর দাম ৫০ থেকে ৫৫ টাকা। গত বছরের একই সময়ে দাম ছিল ২২ থেকে ২৫ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বাজারে এখন আলুর দাম দ্বিগুণের বেশি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.