সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে উখিয়া প্রেস ক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে উখিয়া প্রেস ক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

হুমায়ুন কবির জুশান; উখিয়া :
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উখিয়া উপজেলা প্রেস ক্লাব মানববন্ধন ও সমাবেশ করেছে। হামলাকারীদের গ্রেফতার না হলে বিক্ষোভ কর্মসূচিসহ কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (৯ আগস্ট) এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ হুশিয়ারি উচ্চারিত হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩ টায় উখিয়া উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে উপজেলা প্রেস ক্লাব উখিয়া।

এতে উখিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজান উর রশিদ মিজান বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বার বার আঘাতপ্রাপ্ত হচ্ছেন। রোববার ফটোসাংবাদিকদের ওপর হামলা ন্যক্কারজনক। এই জঘন্য হামলার সব ভিডিও ফুটেজ আছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাইলেই এসব ফুটেজ দেখে হামলাকারীদের বের করা সম্ভব। সরকারকে দ্রুত আন্তরিকভাবে এ হামলাকারীদের বিচারের আওতায় আনতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে নির্দেশ দেওয়া উচিত।

উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মিজান উর রশিদ মিজানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রেস ক্লাবের প্রধান সমন্বয়ক সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার। এ সময় উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোছলেহ উদ্দিন কৃষক লীগ ও উখিয়ার সুশীল সমাজ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি নুর মোহাম্মদ সিকদার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে সংবাদ সংগ্রহের সময় গত চার দিনে অন্তত ২৩ সাংবাদিক হামলার শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছেন, অ্যাসোসিয়েট প্রেসের (এপি) এমএ আহাদ, দৈনিক বণিক বার্তার পলাশ সিকদার, নিউজ পোর্টাল বিডি মর্নিংয়ের আবু সুফিয়ান জুয়েল, দৈনিক জনকণ্ঠের জাওয়াদ, দৈনিক প্রথম আলোর জ্যেষ্ট ফটোগ্রাফার সাজিদ হোসেন ও প্রতিবেদক আহমদ দীপ্ত। এ ছাড়া ফ্রিল্যান্স ফটোগ্রাফার রাহাত করিম, এনামুল হাসান, মারজুক হাসান, হাসান জুবায়ের, ও এন কায়ের হাসিনের ওপরও হামলা হয়েছে।

সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিকরা মানবাধিকার কর্মী। তাদের ওপর হামলা অনভিপ্রেত। কেউ আইনের উর্ধ্বে নয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.