এনটিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার বার্তা সম্পাদক ইকরাম চৌধুরী টিপু’র মা মোস্তফা বেগম (৬৫) আর নেই। বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল (ইন্নালিল্লাহি…রাজিউন) করেন। মরহুম কবির আহমদের সহধর্মীনি মোস্তফা বেগম মৃত্যুকালে পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিন রাতে চকরিয়া উপজেলার পূর্ব ভেওলা সিকদারপাড়াস্থ সামাজিক কবরস্থানে নামাজে যানাজা শেষে দাফন করা হয়েছে।
সাংবাদিক ইকরাম চৌধুরী টিপুর মায়ের ইন্তেকালে পৃথক বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক আজকের কক্সবাজারের সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক আইয়ুবুল ইসলাম, চকরিয়া সাংবাদিক কল্যান সমিতির সভাপতি জাকের উল্লাহ চকোরী, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, সাবেক সভাপতি এম.আর মাহমুদ, সাধারণ সম্পাদক এ.এম ওমর আলীসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যরা।
কক্সভিউ ডট কম’র শোক
এনটিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার বার্তা সম্পাদক ইকরাম চৌধুরী টিপু’র মা মোস্তফা বেগম এর ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল কক্সভিউ ডট কম এর পক্ষে প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম।
কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ
এনটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক ইকরাম চৌধুরী টিপুর মা ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি …….. রাজিউন। সে চকরিয়া উপজেলা পূর্ব বড়ভেউলা সিকদার পাড়া এলাকার মরহুম ইঞ্জিনিয়ার কবির আহম্মদের সহধর্মীনি মোস্তফা বেগম। তা বয়স হয়েছিল (৬৫) বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
সাংবাদিক ইকরাম চৌধুরী টিপুর মায়ের ইন্তেকালে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন, সহ-সভাপতি এড: আইয়ুব হোছাইন, অধ্যাপক আওরঙ্গজেব সিকদার, অধ্যাপক শফিউল মোরশেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার, যুগ্ম সম্পাদক এম.রাসেল খাঁন (জয়), সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক নূরুল আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মর্জিনা আকতার কার্যকরী সদস্য যথাক্রমে জয়নাল আবেদীন, আজিজুল হক, আব্দুল্লাহ মোহাম্মদ শহিদ চৌধুরী, মোঃ কায়সার কুতুবী, মোঃ তারেক, শিমুল প্রমুখ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.