সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংবাদিকদের সাথে রেডক্রস রেডক্রিসেন্টের ওরিয়েন্টেশন সভা

সাংবাদিকদের সাথে রেডক্রস রেডক্রিসেন্টের ওরিয়েন্টেশন সভা

বিশ্ব মানবসেবার প্রতীকসমূহের অপব্যবহার করা যাবেনা

দীপক শর্মা দীপু; কক্সভিউ :

কক্সবাজারে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক ও জাতীয় সেবার প্রতীক সমূহ যথাযথ ব্যবহার করতে হবে। নির্ধারিত এসব প্রতীক নির্ধারিত স্থানে, সময়ে, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কার্যক্রমে নিশ্চিত করতে হবে এর সঠিক ব্যবহার। তা না হলে লঙ্ঘিত হবে আন্তর্জাতিক বিধি বিধান শুধু তাই নয় জরুরী মুহুর্ত ও যুদ্ধ-বিগ্রহের সময় সম্মুখ বিপদের আশংকা রয়েছে।

৩ এপ্রিল  সকালে কক্সবাজারের হোটেল লংবীচে রেড ক্রস রেড ক্রিসেন্ট প্রতীকের কার্যক্রম শীর্ষক এই অরিয়েন্টেশনে আন্তর্জাতিক কমিটি অব রেড ক্রস’র (আইসিআরসি) অফিস প্রধান ফিতোরি পুলা বলেন, আন্তর্জাতিক সেবাসমূহের ৪ টি প্রতীক যুদ্ধ-বিগ্রহের সময় মানুষের প্রাণ রক্ষা করে আসছে। যুদ্ধ বিগ্রহের সময় মানবিক সেবা প্রাদানের জন্য রেড ক্রস ও রেড ক্রিসেন্ট প্রতীকের প্রতি শ্রদ্ধা দেখানো অত্যন্ত প্রয়োজন এই প্রতীক দুর্যোগের শিকার এবং ত্রাণ কাজে নিয়োজিত ব্যক্তি উভয়ের নিরাপত্তা নিশ্চিত করে। যুদ্ধে এসব সেবার প্রতীক দেখলে আহতরা যুদ্ধের মধ্যেও শান্তি আর  আশার আলো পাই। আর সৈনিকদের মধ্যে সহনশীলতা ও শ্রদ্ধার জন্ম দেয়। প্রতীক সুরক্ষায় সকলকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক নাজমুল আজম খান বলেন, এখনো অনেকে আন্তজার্তিক ও জাতীয় সেবা মাধ্যমের প্রতীক সম্পর্কে জানা নেই। আবার জানা থাকলেও অনেকে এসব প্রতীকের অপব্যবহার করছে। যেমন রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের এই দুটি প্রতীক চিকিৎসক, হাসপাতাল, এম্বুলেন্স ও ফার্মেসীতে অপব্যবহার করা হয়। অথচ তাদের নিজস্ব প্রতীক রয়েছে। এতে আন্তর্জাতিক এসব প্রতীকের গুরুত্ব ও মর্যাদা ব্যপকভাবে ক্ষুন্ন করছে।

এ সভায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য কি কি প্রকল্প বাস্তবায়ন করছে তা অবহিত করা হয়।

ওরিয়েন্টশন সভার শুরু ও সমাপনিতে বক্তব্য রাখেন আইসিআরসি’র ফিল্ড টীম লিডার আইসি কেথিন মোরে, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর প্রশিক্ষণ বিভাগের পিডি পিএমও ইকরাম ইলাহী চৌধুরী, কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট সেক্রেটারি আবু হেনা মোস্তফা কামাল, বিডিআরসি’র উপ-পরিচালক সায়মা ফেরদৌসী, সহ-পরিচালক এনায়েতুল্যাহ আকরাম পলাশ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.