সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংবাদিক নুর হোসাইন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত : দোয়া কামনা

সাংবাদিক নুর হোসাইন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত : দোয়া কামনা

Accident - Giasuddin 10,05,16 news 1pic f1

 

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

টেকনাফ সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার বানীর টেকনাফ প্রতিনিধি সাংবাদিক নুর হোসাইন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।

১০ মে সকালে মোটর সাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে উখিয়া উপজেলার বালুখালী নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনা শিকার হন। এসময় তার ডান পায়ে মারাত্মক জখম হয়েছে বলে জানা যায়। এসময় তার সফর সঙ্গী চাচা হাজী আলী হোসেনও আহত হয়েছেন।

দুর্ঘটনার সংবাদ পেয়ে উখিয়ার নিউজ ডটকমের সম্পাদক ওবায়দুল হক চৌধুরী আবু আহতদের চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেছেন। তিনি জানান, কুতুপালং এমএসএফ হল্যান্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত নুর হোসাইন ও তার চাচাকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ।

এব্যাপারে, টেকনাফ সাংবাদিক ইউনিটির সকল নেতৃবৃন্দ নুর হোসাইনের জন্য দোয়া কামনা করেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.