নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন একঝাঁক কলম সৈনিকদের সংগঠন ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি।
বিবৃতিতে সাংবাদিক মিজানুর রহমান খান তারঁ সৃজনশীল, মননশীলও অনুসন্ধানমূলক লেখনীর মাধ্যমে সৃষ্টি করেছেন নিজস্ব এক ইমেজ। তাঁর মৃত্যুতে নেমে এসেছে গভীর শোক। প্রতিনিধিত্বশীল সংগঠন রিপোর্টার্স সোসাইটি সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান, সংগঠন সভাপতি মফিজুল ইসলাম (দৈনিক আপনকন্ঠ), সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত (দেশের নিউজ),সাবেক সভাপতি, বর্তমান নির্বাহী সদস্য এম আবু হেনা সাগর (কক্সবাজার প্রতিদিন), সদস্য এম ছরুয়ার শিফা (রুপসী গ্রাম), মিজবাহ উদ্দিন (কক্সবাজার বার্তা), মোজাম্মেল হক (গণসংযোগ), ওসমান গনি ইলি (জি কক্স টিভি), রফিক উদ্দিন লিটন, হাফেজ বজলুর রহমান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.