
কামাল শিশির; রামু :
কক্সবাজার-রামু-ঈদগাঁও আসনে আওয়ামীলীগের চুড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাইমুম সরওয়ার কমল এমপি।
২৬ নভেম্বর রবিবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের ঢাকাস্থ দলীয় কার্যালয় হতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কক্সবাজার ৩ আসনে সাইমুম সরওয়ার কমলকে দলের মনোনয়ন নিশ্চিত করেন।
সাইমুম সরওয়ার কমল ৪র্থ বারের মতো দলের মনোনয়ন পাওয়ায় শোকরানা সভা করেছে ঈদগড় ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।
গতকাল ২৭ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঈদগড় বাজারস্থ নিজস্ব অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতাকর্মীরা দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য কৃতজ্ঞতা জানান শ্লোগানে শ্লোগানে।
এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল হক রেজা, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি সাংবাদিক কামাল শিশির, সহ-সভাপতি সাঈদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমিন সওদাগর, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মিস্ত্রি, ১নং সাধারণ সম্পাদক ডাক্তার সজল শর্মা, যুবনেতা জাহেদ উল্লাহ ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য সরওয়ার উদ্দিন এবং ছাত্রলীগ সভাপতি সোলতান মোহাম্মদ কাউছার।
অপরদিকে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ওলামা লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন এর শত শত নেতাকর্মীরা শোকরানা সভায় অংশ গ্রহণ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.