
সাইমুম সরওয়ার কমলের সাথে ঈদগাঁও আ,লীগের সৌজন্য সাক্ষাৎ
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কলমকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৌজন্য সাক্ষাৎ করল ঈদগাঁও আওয়ামীলীগ।
বাংলাদেশ আওয়ামী লীগ, ঈদগাঁও ইউনিয়নের ত্রি-বার্ষিকী সম্মেলন ও কাউন্সিল পরবর্তীতে সাংসদ কমলের সাথে ২ জুলাই রাত সাড়ে ৮টায় ঈদগাঁও স্টেশনের গরু বাজারস্থ ফিলিং স্টেশনে ঈদগাঁও আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি তারেক আজীজ এবং সাধারন সম্পাদক রাশেল উদ্দিন রাশেদের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে করেছেন।
এই সময় সাংসদ কমল বলেন, দলকে শক্তিশালী করতে হলে ওয়ার্ড পর্যায়ে কমিটিকে সুসংগঠিত করতে হবে। তৃণমূলে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্য দিয়ে দলকে চাঙ্গা রাখতে হবে।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড সভাপতি জাফর আলম, সাধারন সম্পাদক আমানুল হক, ৩নং ওয়ার্ডের সভাপতি আবদু রহমান, সাধারন সম্পাদক ছানা উল্লাহ, ৪নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক ডা: নুরুল কবির, ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক বেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ড সভাপতি ইফতেখাইরুল আলম সোনা মিয়া, ৭নং ওয়ার্ড সাধারন সম্পাদক নুরুল হাকিম নুকি এবং ৮নং ওয়ার্ড সাধারন সম্পাদক ছোটন, ৯নং ওয়ার্ডের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন।
অন্যদের মাঝে ছিলেন, ঈদগাঁও আওয়ামী লীগ সদস্য এম আবু হেনা সাগর, জয়নাল আবেদীন, মোকতার আহমদ, আবদু শুক্কুর, আবু বক্কর ছিদ্দিক কালু ও ইমনসহ আরো অনেকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.