
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাং ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর (১, ২, ৩) ওয়ার্ডের উপ নির্বাচনে শাহিনা রহমান মাইক প্রতীক নিয়ে ২৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৬৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন সূর্য্যমূখীফুল প্রতীকের প্রার্থী ছেনুয়ারা বেগম। উড়োজাহাজ প্রতীকের আমেনা খাতুন ৫২৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। বিষয়টি সাবরাং উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেদারুল ইসলাম কক্সভিউ ডট কম-কে নিশ্চিত করেছেন।
সাবরাং ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১ (সাধারণ ওয়ার্ড নং-১, ২, ৩) ৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৫৬৬ জন। এরমধ্যে পুরুষ ৪ হাজার ৬৬৭ জন এবং মহিলা ৪ হাজার ৮৯৯ জন।
উল্লেখ্য, সাবরাং ইউনিয়নের (১, ২ ও ৩নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা মেম্বার আয়েশা বেগম ইন্তেকাল করেলে ওয়ার্ডটি শূন্য হয়ে যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.