
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর রামু আসনের সাবেক সাংসদ মরহুম এড. খালেকুজ্জামানের ১৭ তম স্মরণ সভা ২৮ সেপ্টেম্বর বিকেলে ঈদগাঁও রত্নগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সমাজ সেবক লিয়াকত নুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেচ্ছাসেবকদল নেতা আবু বকর ছিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – মরহুম এড. খালেকুজ্জামানের ছোট ভাই সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভারুয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল হক, ইসলামাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান জাফর আলম, রশিদনগর বিএনপির সাবেক সভাপতি মুসলেম উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য জানে আলম, রত্নগর্ভ রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম, বিএনপি নেতা আজিজুর রহমান সিকদার।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওমর শওকত। আরো বক্তব্য রাখেন শিক্ষক নাছির উদ্দিন, মোর্শেদুর রহমান, স্বরচিত কবিতা পাঠ করেন আবু নাছের ভুট্রো।
উক্ত সভায় মরহুমের সহধমীনি মারুফা জামান, পিতৃহারা সন্তান আহমেদ তানজিদ জামান উৎসও বক্তব্য রাখেন। এতে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিত ঘটে। সভা শেষে শিক্ষক মোহাম্মদ আলম মোনাজাত পরিচালনা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.