বাংলাদেশের মুক্তিযুদ্ধ, গণ মানুষের মুক্তি সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের অগ্রপথিক মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কক্সবাজার পৌর শাখার সম্মেলন ও কাউন্সিল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কক্সবাজার জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল।
শনিবার বিকেল ৪ টায় কক্সবাজার জেলা জাসদ কার্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলন ও কাউন্সিল জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনের উদ্বোধক জাসদ কক্সবাজার জেলা সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল বলেন, জাসদ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী জাসদ জন্মলগ্ন থেকে এই দেশের গণ মানুষের মুক্তি ও একটি শোষনহীন সমাজতান্ত্রিক বাংলাদেশে নির্মাণের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বর্তমান আওয়ামীলীগের সহ ১৪ দলকে সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে।
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখা, মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কার্য এগিয়ে নিয়ে যাওয়া, সাম্প্রদায়িক জঙ্গিবাদি, দুর্নীতি, চক্রান্তকারীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
সম্মেলনে বিশেষ অতিথি জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুর কালাম আজাদ বলেন, ১৪ দলের ছাতার তলে দুর্নীতি, সন্ত্রাসী, দখলবাদী করতে দেওয়া হবে না, যেখানে দুর্নীতি, সন্ত্রাসি, দলবাদী, দখলবাদী চলবে জাসদ সেখানে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে তিনি সাম্প্রদায়িক জঙ্গিবাদি দলবাদি, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলার আহবান জানান।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি অলক ভট্টচার্য্য যুগ্ম-সাধারন সম্পাদক, আজিজুল হক আজিজ, সহ-সম্পাদক এবং রফিক উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর বক্তব্য রাখেন সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করেন শহর জাসদের সাধারণ সম্পাদক মোহং হোসাইন মাসু।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলের মতামতের ভিত্তিতে কক্সবাজার শহর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের নাম উল্লেখ করা হল।
সভাপতি মোহাং হোসাইন মাসু, সহ-সভাপতি এ.কে.এম সাহতাবুল ইসলাম, এম আযান উল্লাহ, প্রবাল পাল, সাধারণ সম্পাদক আজিজুল হক আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক পরিতোষ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক নুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক ১) মোহাং ইলিয়াছ,
২) আবদুল জাফর, ৩) নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এস.এস সোহেল, প্রচার সম্পাদক আবু তৈয়ব, জন সংযোগ সম্পাদক আবদুর রহমান, সংগঠন বিষয়ক সম্পাদক মোহাং আলী হাসান, কৃষি সমবায় বিষয়ক সম্পাদক জনির আহাব্, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, সংখ্যালগু ঐক্য জাতি মহা বিষয়ক রাখাল শর্মা পরিবেশ বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, সদস্য অলক ভট্টচার্য্য, অ্যাডভোকেট মোজাম্মেল হক, প্রবাল পাল, দেবব্রত সেন দেবু।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.