
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী, বর্তমানে ভারতের মেঘালয় রাজ্যের সিলং এ অবস্থানরত সালাহউদ্দিন আহমদ ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসিনা আহমেদের কন্যা ডাঃ ফারমিস আহমদ ইকরা’র সাথে ইংল্যান্ডের নাগরিক ও লন্ডন সিটি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা ব্যাংকার ফাহিম চৌধুরীর বিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ১৯ জুলাই রাত্রে ঢাকার গুলশানের অভিজাত হোটেল ওয়েস্টিনে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়েতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর মোর্শেদ খান, মীর নাসির উদ্দিন, আমান উল্লাহ আমান, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, সহ-সভাপতি এনামুল হক, চকরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, মহেশখালী উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর ছিদ্দিক সহ উভয় পক্ষের অনেক ভিভিআইপি উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার আদি বাসিন্দা ও বর্তমানে সেনা আবাসিক এলাকার পুরাতন ডিওএইচএস-এ বসবাসরত অবসরপ্রাপ্ত উর্ধ্বতন সেনা কর্মকর্তার সন্তান হচ্ছেন-বর ফাহিম চৌধুরী। জনপ্রিয়তায় হ্যামিলনের বাঁশিওয়ালা ও উন্নয়নের ফেরিওয়ালা নামে পরিচিত সালাহউদ্দিন আহমদ ও এডভোকেট হাসিনা আহমদ দম্পতি’র ২ পুত্র ও ২ কন্যা সন্তানের গর্বিত জনক ও জননী। তাদের জ্যেষ্ঠ সন্তান সাঈদ ইব্রাহিম আহমেদ লন্ডন ইম্পেরিয়াল কলেজে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে এমএসসি করছেন, প্রথম কন্যা ফারমিস আহমেদ ইকরা (যাঁর বিয়ে হলো) মালয়েশিয়া ও লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞানে প্যাথলজির উপর স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। দ্বিতীয় কন্যা ফারিবা আহমেদ রায়দা কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিষয়ে স্নাতকে অধ্যায়নরত ও কনিষ্ঠ পুত্র সৈয়দ ইউসুফ আহমেদ কানাডার মেগ্রিন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অনার্সে অধ্যায়নরত। ইকরা-ফাহিম নব দম্পতির জন্য কক্সভিউ ডট কম এর পরিবার থেকে নিরন্তর শুভ কামনা থাকল।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.