সিরিয়ার পূর্ব গৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে। শহরটি থেকে বিদ্রোহীদের সরে যাওয়া নিয়ে সরকারের সঙ্গে একটি আলোচনা ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনী সেখানে স্থল অভিযানও চালিয়েছে। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এ তথ্য নিশ্চিত করেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পূর্ব গৌতার বিভিন্ন অঞ্চলে রুশ যুদ্ধবিমান ও সরকারি বাহিনীর হামলায় আট শিশুসহ অন্তত ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে কয়েক বহু লোক আহত হন।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সেনাবাহিনী বিভিন্ন প্রান্ত দিয়ে দৌমা শহরে প্রবেশ করে জয়শ আল ইসলামের সঙ্গে ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, সিরীয় বাহিনী রাশিয়ার সহযোগিতায় নির্বিচার বোমাবর্ষণের মাধ্যমে বিদ্রোহীদের এক সময়ের ঘাঁটি পূর্ব গৌতার অধিকাংশ অঞ্চল পুনরুদ্ধার করেছে। কিন্তু ইসলামপন্থী গোষ্ঠী জয়শ আল ইসলাম পূর্ব গৌতার সবচেয়ে বড় শহর দৌমা থেকে সরে না গিয়ে সেখানে রয়ে গেছে।
সূত্র:deshebideshe.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.