সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত দুমায় এক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। এটি রাসায়নিক হামলা ছিলো বলে ধারণা করা হচ্ছে।
এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায়, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবারের এ হামলায় হতাহতদের অধিকাংশই নারী ও শিশু বলে জানায় উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস। সংগঠনের প্রধান আল সালেহ জানান, দুমায় ক্লোরিন গ্যাস জাতীয় শক্তিশালী রাসায়নিক হামলা চালানো হয়েছে। তারা ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সহায়তা করছে। যান চলাচল এবং হাসপাতাল বন্ধ থাকায় উদ্ধারকৃতদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না বলেও দাবি করেন তিনি।
বিদ্রোহীরা এ হামলার জন্য সরকারকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে আসাদ সরকার। এর আগেও বিদ্রোহী অধ্যুষিত এলাকায় রাসায়নিক হামলা চালানোর অভিযোগ ওঠে সিরীয় সরকারের বিরুদ্ধে। তখনও অভিযোগ অস্বীকার করে দামেস্ক।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.