সাম্প্রতিক....
Home / জাতীয় / সিলেটে বজ্রপাত থেকে আগুনে ৫ জনের মৃত্যু

সিলেটে বজ্রপাত থেকে আগুনে ৫ জনের মৃত্যু

সিলেটে বজ্রপাত থেকে আগুনে ৫ জনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের পর গ্যাস লাইনে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। ১৮ মার্চ, রবিবার ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাববাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম জানা যায়নি।

নিহতরা হলেন- গোলাপগঞ্জের ফনাইরচক এলাকার মসকন্দ আলীর স্ত্রী শেবু বেগম (২২), দক্ষিণ সুরমার মোগলাবাজার খালেরমুখ এলাকার ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩২), তার ছেলে তাহমিন (২) এবং নেহাইচক গ্রামের সেবুল মিয়া (১৮) ও জিহাদ (১৮)।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে, শেবু ও তাসলিমা দুইজনই গর্ভবতী ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে বৃষ্টিপাতের সময় লক্ষণাবন্দের কলোনিতে বজ্রপাত হয়। এ সময় কলোনির গ্যাস রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই এই আগুন কলোনির আধা পাকা ঘরে ছড়িয়ে পড়ে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক শিবলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ঘরের মধ্যে আগুনে পুড়ে ঘুমন্ত অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.