নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সীতাকুন্ড ব্লাড ডোনার্স সোসাইটি’ থেকে সম্মাননা স্মারক পেল বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশন।
৬ নভেম্বর বিকেলে এ সংগঠনের উদ্যোগে সপ্তম তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলায় সম্মাননা ক্রেষ্ট তুলে দিলেন পথশিশু পরিবারের হাতে।
অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ।
প্রধান অতিথি ছিলেন, সীতাকুন্ড পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম। আলোচক ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ নুর উদ্দীন রাসেদ, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি উপদেষ্টারা। এতে জেলা সদরের বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশন পক্ষ থেকে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা, এড মিন জাহেদ খাঁন, সদস্য ইয়াছিন আরফাত এবং নজরুল ইমলাম।
তাদের এ অগ্রযাত্রাকে অভিবাদন জানিয়েছেন, বিএমএমএফ, ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.