
সুরঞ্জিত সেনগুপ্ত। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বর্ষীয়ান সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত আর নেই। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সুরঞ্জিত সেনগুপ্তকে রোববার ভোর ৪টা ২৪ মিনিটে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এর আগে শনিবার রাত ৮টার দিকে ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাত ১০টা ২০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
রোববার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল।
১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে জন্ম সুরঞ্জিত সেনগুপ্তের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি পাশের পর আইন পেশায় যুক্ত হন তিনি।
দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন এই প্রবীণ রাজনীতিক।
১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন। পরবর্তীতে বিতর্কের জের ধরে তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়।
সুরঞ্জিত সেন বর্তমান সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.