থাইরয়েডের সমস্যা এখন দেখা যাচ্ছে অনেকের মাঝেই। কি করে জানবেন থাইরয়েডের সমস্যা হতে পারে আপনারও? আর কী করেই বা থাকবেন নিরাপদে? এ ব্যাপারে জানার জন্য প্রিয়.কম থেকে যোগাযোগ করা হয় আদ-দ্বীন হাসপাতালে কর্মরত ডাক্তার তাহমিনা খন্দকারের সাথে।
ডাক্তার তাহমিনা আমাদের জানান, বাংলাদেশে মুলত উত্তরাঞ্চলের মানুষের মাঝে থাইরয়েডের সমস্যা বেশি দেখা যায়। মুলত খাবারে আয়োডিনের ঘাটতি হলে হাইপোথাইরয়েডিজমের সমস্যাটি দেখা দেয়। উত্তরাঞ্চলের মাটি এবং পানিতে আয়োডিনের মাত্রা কম বলে তারা যে খাবার খান এবং যে পানি পান করেন তাতে আয়োডিনের ঘাটতি থাকে। এসব কারনে সেই অঞ্চলে বাস করলে জেনে রাখুন আপনারও থাকতে পারে থাইরয়েডে সমস্যা হবার ঝুঁকি। এ কারণে খাদ্যভ্যাসে সামুদ্রিক মাছ রাখতে হবে। এ ছাড়াও খাবার সময়ে পাতে অল্প করে আয়োডিনযুক্ত লবণ রাখা ভালো বলে জানার ডাক্তার তাহমিনা।
এ ছাড়াও থাইরয়েডের ঝুঁকিতে আপনি আছেন কী না, তার ব্যাপারে সাবধান থাকার জন্য কিছু কাজ করা যেতে পারে:
– ৩৫ বছর বয়সের পর প্রতি ৫ বছর অন্তর থাইরয়েড সুস্থ আছে কি না তার টেস্ট করা যেতে পারে।
– ৬০ বছরের অধিক বয়সী নারী, ডায়াবেটিসের রোগী অথবা অটোইমিউন ডিজিজ আছে এমন মানুষের থাইরয়েডের সমস্যা হবার সম্ভাবনা বেশি। তাই তাদের থাকা উচিত সতর্ক।
- খাদ্যভ্যাস এবং থাইরয়েডের সমস্যা
বেশ কিছু খাবার আছে যা থাইরয়েডকে সুস্থ রাখে। আবার এমন কিছু খাবারও আছে যেগুলো থাইরয়েডের ক্ষতি করতে পারে। জেনে নিন এসব খাবার সম্পর্কে।
১) লবণ
থাইরয়েডকে সুস্থ রাখতে সাহায্য করে আয়োডিনযুক্ত লবন। এ কারণে যে লবণ খাচ্ছেন তাতে আয়োডিন আছে কি না নিশ্চিত হতে হবে।
২) শাক
লেটুস, পালংশাক এবং অন্যান্য শাকে থাকে অনেকটা ম্যাগনেসিয়াম। থাইরয়েডকে সুস্থ রাখতে এটাও খুব জরুরি।
৩) বাদাম
বিভিন্ন রকমের বাদামেও থাকে ম্যাগনেসিয়াম। এছাড়াও ব্রাজিল নাট নামের এক ধরণেরবাদামে থাকে সেলেনিয়াম নামের একটি উপাদান। দিনে এই বাদাম কয়েকটি খেলেই যথেষ্ট সেলেনিয়াম পেয়ে যায় আপনার থাইরয়েড।
৪) সামুদ্রিক মাছ
সামুদ্রিক মাছ এবং চিংড়ি থেকে পাওয়া যায় আয়োডিন যা থাইরয়েডের জন্য ভালো। কিন্তু আপনার যদি হাইপারথাইরয়েডিজম থাকে তবে সামুদ্রিক মাছ পরিহার করাটাই ভালো।
৫) সয়াবিন
সয়াবিন থেকে তইরি কিছু খাবার যেমন সয়ামিল্ক থাইরয়েডে সমস্যা স্রিস্তি করতে পারে। কিন্তু আপনি যদি যথেষ্ট পরিমাণে আয়োডিন খেয়ে থাকেন তবে এ নিয়ে চিন্তিত হবার তেমন কিছু নেই।
৬) কলিজা
শুধু কলিজা নয়। গরু বা অন্য যেসব প্রাণীর মানুগস আমরা খাই তাদের হার্ট, কিডনি বা লিভারে থাকে বেশ অনেকটা লাইপোইক অ্যাসিড। এগুলো বেশি খাওয়ার অভ্যাস থাকলে তা আপনার থাইরয়েডের কাজে বাধা তৈরি করতে পারে।
তথ্য সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.