সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সৃষ্টিকর্তার হুকুমের ওপর বিশ্বাস রাখেন প্রভা 

সৃষ্টিকর্তার হুকুমের ওপর বিশ্বাস রাখেন প্রভা 

অনলাইন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাও অন্য তারকাদের মতো সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয়। একটা সময় দাপিয়ে কাজ করেছেন, তবে এখন বেছে বেছে কাজ করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ সরব এই অভিনেত্রী।

বুধবার (২৪ আগস্ট) ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তাতে এই অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘সব কষ্টের মানে এই নয় যে, আপনার গুণাহর শাস্তিই হচ্ছে। সব সুখের মানে এই নয় যে, আপনার নেক কাজের বদৌলতেই আল্লাহ তা দিয়েছেন।’

তার মতে, ‘আল্লাহ তো তাকেও সুখ দেন, যে সর্বদাই গুণাহ করে বেড়ায়; আর সে-ও জীবনে কষ্টে পড়ে, যে সর্বদাই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়।’ শেষে তার লেখায় যোগ করেছেন, ‘মূলত সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষামাত্র। উভয় অবস্থায়ই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা!’

ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছেন অনেকবার। সোশ্যাল মিডিয়ায়ও কটাক্ষ করে নেটিজেনরা হরহামেশাই কমেন্ট করে বসে তাকে। এ জন্য ইনস্টাগ্রামে কমেন্ট বক্স বন্ধ রেখেছিলেন। আবার তা উন্মুক্ত করে দিয়েছেন ভক্তদের জন্য।

জীবনে প্রভা এখন ব্যস্ত আছেন ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটক নিয়ে। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে থেকে। এতে প্রভার সঙ্গে আরো আছেন তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদ প্রমুখ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.