সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / সৈকতের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

সৈকতের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার ‘অস্বাভাবিক মৃত্যু’র ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার কথিত প্রেমিক সৈকতকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সেইসঙ্গে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে ডিবি।

এর আগে শনিবার রাতে সৈকতকে আটক করে ডিবিতে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে রমনা থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (দক্ষিণ) সহকারী কমিশনার (এসি) আরেফীন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড পেলে তাকে রুম্পার মৃত্যুর বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, ২২ বছর বয়সী সৈকত আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ ক্লাসের ছাত্র। সৈকত স্বীকার করেছে, রুম্পা তার প্রেমিকা। ঘটনার দিন সন্ধ্যায় রুম্পার সঙ্গে তার কথা হয়েছে। সৈকত এক সময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। পরবর্তীতে সে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়।

উল্লেখ্য, গত বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ৬৪/৪ নম্বর বাসার নিচে অজ্ঞাত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যার আলামত সংগ্রহ করেন। সুরতহালে পুলিশ গুরুতর কিছু ইনজুরি পায়। সংগৃহীত আলামত ফরেনসিকে পাঠায়। ওই ঘটনার পরদিন পুলিশ বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.