সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ১৪ জন নিহত

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় ১৪ জন নিহত

অনলাইন ডেস্ক :
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার কেন্দ্রীয় হিরান অঞ্চলে মার্কিন বিমান হামলায় ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা সবাই আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর যোদ্ধা। মূলত তাদেরকে লক্ষ্য করেই গত রবিবার এ হামলা চালানো হয়েছে বলে সোমবার (১৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা জানায়।

গত রোববার (১৪ আগস্ট) সোমালিয়ার কেন্দ্রীয় হিরান অঞ্চলে আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।

আফ্রিকম জানিয়েছে, হিরান অঞ্চলের রাজধানী বেলেডওয়েনের বাইরে একটি বিমান হামলা পরিচালনা করেছে। সোমালিয়ার জাতীয় সেনাবাহিনীর সমর্থনে পরিচালিত আরেকটি বিমান হামলায় ৪ জন আল-শাবাব সন্ত্রাসী নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, হাসান শেখ মোহামুদ সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর সাম্প্রতিক বিমান হামলাগুলো পরিচালনা করা হচ্ছে। তবে নাইরোবিভিত্তিক ফারসাইট আফ্রিকা গ্রুপের সহযোগী পরিচালক ড্যানিয়েল ফারনাড বিশ্বাস করেন, মোহামুদের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণ নয়। তিনি বলেন, আল-শাবাব ইথিওপিয়া পর্যন্ত তাদের কার্যক্রম বাড়াচ্ছে, সে কারণে ওয়শিংটন উদ্বিগ্ন।

এদিকে, সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই জঙ্গিগোষ্ঠী। তাই আল-শাবাবের সদস্যরা প্রায়ই দেশটির সামরিক ঘাঁটি, হোটেল ও ব্যস্ত সড়কে বেসামরিক নাগরিক এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা ও বন্দুক হামলা চালিয়ে থাকে।

উল্লেখ্য, সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারি আল-শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই জঙ্গিগোষ্ঠী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.