
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরো এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। শনিবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান।
নিহত হজযাত্রী মো. আবদুল খালেক (৬৪)। তার বাড়ি বরিশাল জেলার মুলাদি চরকালেখার। পাসপোর্ট নম্বর বি জে ০৫৫৮৫০৩।
হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা, মদিনা, জেদ্দায় মোট ১৩ হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১১ জন পুরুষ ও দুজন নারী।
এদিকে শনিবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৮৩ ফ্লাইটে মোট ৬৬ হাজার ৩৭৮ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনা পৌঁছেছেন।
সূত্র: somoynews.tv-ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.