সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / স্বাধীনতা দিবসকে ঘিরে ঈদগাঁওতে দেশীয় পতাকা বিক্রির হিড়িক

স্বাধীনতা দিবসকে ঘিরে ঈদগাঁওতে দেশীয় পতাকা বিক্রির হিড়িক

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

২৬শে মার্চ স্বাধীনতা দিবসকে ঘিরে কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর প্রত্যান্ত পাড়া মহল্লাসহ শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন স্থানে জাতীয় পতাকা বিক্রি করে চলছে দুজন যুবক। ২৪ মার্চ বিকেলে ঈদগাঁও বাজার এলাকায় পতাকা বিক্রেতা ঢাকার বিপ্লবের সাথে দেখা হলে জানান, আমরা কয়েকজন মিলে একসাথে প্রতিবছর জাতীয় দিবসগুলোর পূর্বে ঢাকা থেকে দেশীয় হরেক রকমের পতাকা নিয়ে বিকিকিনি করে থাকি জেলার সবখানে।

পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অতি আগ্রহভরে জাতীয় পতাকাকে ভালবাসে ছোটবড় পতাকা কিনে থাকেন। সে সাথে জনবহুল স্থান সমুহেও কমবেশি পতাকা বিক্রয় করতে পারি। তিনি আরো জানান, দেশীয় পতাকা বিক্রি করতে আনন্দ পায় বিধায় সুদূর ঢাকা থেকে এখানে এসে নানা সাইজের পতাকা বিক্রি করে যাচ্ছি।

পতাকা ক্রেতা কয়েক ক্ষুদে শিক্ষার্থী এ প্রতিনিধিকে জানান, আমরা অল্প দামে সুন্দর এবং বিভিন্ন ডিজাইনেবল পতাকা কিনতে পেরে নিজেদেরকে উৎফুল্ল মনে করছি।

অন্যদিকে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা জাতীয় পতাকা তৈরীতে মেতে উঠতে দেখা যায়। আর এ পতাকা হাতে নিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করবে বলেও জানান স্কুলমুখী ছাত্র-ছাত্রীরা।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.