সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অধুনা / স্বামীর কাছে যেসব বিষয় লুকিয়ে রাখেন  

স্বামীর কাছে যেসব বিষয় লুকিয়ে রাখেন  

অনলাইন ডেস্ক :
সঙ্গী মানেই অনেককিছু ভাগাভাগি করে নেওয়া। কিন্তু সব মানুষেরই গোপন কিছু বিষয় থাকে। যেগুলো সে কারও কাছেই প্রকাশ করে না। সারাজীবন নিজের মধ্যেই রেখে দেয়। তবু কিছু বিষয় থাকে যা মেয়েরা স্বামীর কাছে বলতে চায় না বা গোপন করে। সবার ক্ষেত্রে একইরকম নাও হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্বামীর কাছে কিছু বিষয় প্রকাশ করতে চায় না। মেয়েরা বিয়ের পরে অনেকটা পরিবর্তিত হয়, কারণ তাকে নতুন এক পরিবেশে গিয়ে সংসার শুরু করতে হয়।

আমরা জীবনে ঘটে যাওয়া অনেক কিছুই গোপন রাখি। কিছু ক্ষেত্রে তা ইচ্ছাকৃত। এমন অনেক কথা আছে যেগুলো তারা স্বামীর কাছেও মুখ ফুটে বলতে পারেন না। জেনে নিন সাধারণত কোন কথাগুলো মেয়েরা স্বামীর কাছে গোপন করে-

অতীত সম্পর্ক থাকাটা অস্বাভাবিক নয়। সেই সম্পর্ক যার কারণেই ভাঙুক, অনেক মেয়েই তার অতীতের সম্পর্কের কথা স্বামীর কাছে গোপন করে যান। তাদের মনে হয়, স্বামীকে পূর্বের সম্পর্কের কথা জানালে সে পরবর্তীতে সন্দেহপরায়ণ হয়ে উঠতে পারে। তাই পুরনো সম্পর্ক নিয়ে সব কথা মন খুলে বলার মতো সাহস বা সুযোগ পান না। তাই অতীত সম্পর্ক নিয়ে মেয়েরা স্বামীর কাছে সহজ হতে পারে না। গোপনই রাখেন।

বিয়ের পরপরই সব মেয়ের জন্য শ্বশুরবাড়ির অভিজ্ঞতা সমান সুখকর হয় না। অনেক মেয়েকে বিয়ের পরপর শ্বশুরবাড়িতে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শ্বশুর-শাশুড়ি বা ননদ-দেবরদের ব্যবহারে আঘাত পেতে পারেন। অনেক সময় পাড়া-প্রতিবেশীও মুখ ফসকে অনেক কিছু বলে বসে। অনেক মেয়েই এই বিষয়টা স্বামীর কাছে গোপন করেন।

নানা ধরনের শারীরিক সমস্যা প্রায় সবারই থাকে। শারীরিক সম্পর্কে সন্তুষ্ট না হলেও, স্বামীকে সে কথা জানাতে চান না। কিন্তু বিয়ের পর সেটি নিয়ে বেশিরভাগ মেয়ে সহজ হতে পারে না। নিজের যেকোনো অসুস্থতা নিয়ে তারা অস্বস্তিতে ভোগে। স্বামীর কাছে ছোটখাটো অসুখের কথা লুকিয়ে রাখে। এর ফলে পরবর্তীতে তা বড় অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে।

স্বামীর প্রতি বিশ্বাস থাকলেও তাকে নিয়ে কমবেশি গোয়েন্দাগিরি সব নারীরাই করেন। স্বামীকে সব সময় চোখে চোখে রাখতে পছন্দ করেন তারা।ফোন ঘেঁটে দেখা বা ফেসবুক চেক করা, একটু সন্দেহের নজরে রাখে এসব নারীদের সহজাত।

বাপের বাড়ির কোনো গুরুতর সমস্যা বা আর্থিক টানাপড়েনের খবর কানে এলেও মেয়েরা সে বিষয়ে স্বামীকে জানাতে দ্বিধাবোধ করেন। বাবার বাড়ির কোনো সমস্যার কথা জানতে পারলে স্বামীর কাছে গুরুত্ব কমে যেতে পারে, এমনটা ভেবেই তারা এগুলো স্বামীর কাছে গোপন করে। অস্বস্তিবোধ করেন এবং ঘটনা মনের ভেতরে রেখে একাই কষ্ট ভোগ করে। নীরবে চোখের পানি ফেলেন।

যৌনজীবনের ক্ষেত্রেও নিজের পছন্দ-অপছন্দ, চাহিদা বা সমস্যার কথা মেয়েরা স্বামীর কাছে বলতে পারে না। সম্পর্ক দীর্ঘ দিনের হলে কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিজের চাহিদা খুলে বলতে পারলেও বেশির ভাগ মেয়ে তা পেরে ওঠেন না। স্বামীর চাহিদাই নীরবে তাকে মেটাতে হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.