সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / স্বামী’র পরিচয় গোপন করে ‘দলিত কন্ঠ’ নামে পত্রিকার ডিক্লেয়ারেশন নিয়েছেন প্রিয় সাহা

স্বামী’র পরিচয় গোপন করে ‘দলিত কন্ঠ’ নামে পত্রিকার ডিক্লেয়ারেশন নিয়েছেন প্রিয় সাহা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশের ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান কতিথ নিখোঁজ করে ফেলার আমেরিকার প্রেসিডেন্টের কাছে অভিযোগকারীনি প্রিয় সাহা ‘দলিত কন্ঠ’ নামে একটি মাসিক বাংলা দৈনিকের সম্পাদক ও প্রকাশক হিসাবে ডিক্লেয়ারেশন নিয়েছেন। চলতি বছরের ১২ জুন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল ০৫.৪১.২৬০০.০২৫.৫৩.০৫৪.১৮-১০২ নম্বর স্মারকে এ ডিক্লেয়ারেশন প্রদান করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সমালোচনার তুঙ্গে থাকা প্রিয় সাহা হিসাবে সবখানে নিজেকে পরিচয় দিলেও ‘দলিত কন্ঠ’র ফরম ‘বি’ এর ঘোষণা পত্রে তার আসল নাম ‘প্রিয় বালা বিশ্বাস’, পিতার নাম: মৃত নগেন্দ্র নাথ বিশ্বাস, ঠিকানা-এএনজেড এ্যাম্বেসিয়া, ফ্ল্যাট-বি/২, রোড ৪/এ, ধানমন্ডি আ/এ ঢাকা, উল্লেখ করেছেন। এ ঘোষণা পত্রে ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট আল আমিন রিজভী প্রিয় বালা বিশ্বাস’কে হলফনামায় সনাক্ত করেছেন। প্রিয় বালা বিশ্বাসের স্বামী দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মলয় সাহা’র নাম ঘোষণা পত্রে উল্লেখ নাই। অর্থাৎ স্বামীর পরিচয় সম্পূর্ন গোপন রেখে, পিতার নাম দিয়ে প্রিয় বালা বিশ্বাস এই ‘দলিত কন্ঠ’ নামক মাসিক বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসাবে ডিক্লেয়ারেশন নিয়েছেন এবং হলফ করে সে ঘোষণা সত্য বলে দাবী করেছেন।

সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী বলেছেন-১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইন অনুযায়ী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারী প্রবিধান অনুযায়ী কোন সরকারি কর্মকর্তা-কর্মচারীর স্ত্রী উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক হতে পারেননা। উক্ত সিনিয়র আইনজীবী’র মতে, প্রিয় বালা বিশ্বাস তাঁর স্বামী দুদকে চাকুরীরত উপ-পরিচালক মলয় সাহা’র পরিচয় গোপন রেখে পত্রিকার ডিক্লেয়ারেশন নিয়ে ফৌজদারি অপরাধ করেছেন এবং তাঁর পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিলযোগ্য। এছাড়া ‘দলিত কন্ঠ’র উক্ত ঘোষনাপত্রে প্রিয় বালা বিশ্বাস তাঁর স্থায়ী ঠিকানা এড়িয়ে গেছেন। প্রিয় বালা বিশ্বাসের স্থায়ী ঠিকানা হলো-পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গার চর বানরী পাড়া। ডিক্লেয়ারেশন নেয়া ‘দলিত কন্ঠ’র ছাপার জন্য ঢাকার লালবাগ রোডের ২৭১/১, ‘উষা আর্ট প্রেস’ নাম উল্লেখ করেছেন। একই পত্রিকাটি প্রকাশের স্থান উল্লেখ করা হয়েছে-বাড়ি নম্বর-১১, রোড নম্বর ৪, ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।

‘বি’ ফরমের হলফনামায় প্রিয় বালা বিশ্বাস ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বার্থের পরিপন্থী বা আপত্তিকর কোন বিষয় তাঁর ডিক্লেয়ারেশন নেয়া পত্রিকায় ছাপা হবেনা’ মর্মে উল্লেখ করেছেন। এ ঘোষণা পত্রের কপি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজ-৩ শাখার সিনিয়র সহকারী সচিব’কে প্রদান করা হয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.