
ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরি এলাকায় ফাঁসিতে ঝুলে মৃত্যু গৃহবধু ছানাপ্রু মার্মার লাশ।
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ছানাপ্রু মার্মা (৪৪) নামে এক গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরি এলাকায় (ইয়াংছা হেডম্যান মার্মা পাড়া সংলগ্ন) নিজ ঘরের ছাদের সাথে ফাঁসিতে ঝুলে থাকা লাশটি পুলিশ উদ্ধার করে।
খবর পাওয়ামাত্র লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও পুলিশ পরিদর্শক আমিনুল হক সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। অফিসার ইনচার্জ বলেন, প্রাথমিক সুরহাতাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই বিষয়ে লামা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ঘটনার সকল দিন বিবেচনায় রেখে তদন্ত কার্যক্রম চালাবে পুলিশ।
পরিবারের সূত্রে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর রোববার ভোরে ঘটনাটি ঘটে। সাংসারিক বিষয় নিয়ে শনিবার রাতে ছানাপ্রু মার্মা ও তার স্বামী ক্যচিং হ্লার মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ছানাপ্রæ মার্মা ঘরের ছালের খুঁটির সাথে ফাঁস দিয়ে মারা যায়। রোববার ভোর ৪টার দিকে স্বামী ক্যচিং হ্লা মার্মা ঘুম থেকে ওঠে স্ত্রীর লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরিবারের লোকজন বিষয়টি আত্মহত্যা বলে দাবী করে। নিহতের মেজ মেয়ে ঞয়ই মার্মা মায়ের লাশ দেখে অজ্ঞান হয়ে পড়েন। নিহতের ২ মেয়ে ও ২ ছেলে রয়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, স্বামী ঘরে থাকা সত্ত্বে একই রুমে স্ত্রী গামছা দিয়ে ফাঁসি খাওয়ার বিষয়টি সন্দেহজনক। স্বামী স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হত।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.