সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / স্বাস্থ্য বিভাগের তথ্য প্রকাশ – জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় ৪ লক্ষাধিক শিশু

স্বাস্থ্য বিভাগের তথ্য প্রকাশ – জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুলের আওতায় ৪ লক্ষাধিক শিশু

Vitamin Aরাশেদ রিপন; কক্সভিউ:

কক্সবাজার জেলায় এবারে চার লক্ষেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ তারিখ সকাল ১১টায় কক্সবাজার সিভিল সার্জন অফিসে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৫ সফল ও বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

আগামী ১৪ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলায় মোট ১৯৫১টি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৯টি, ভ্রাম্যমাণ কেন্দ্র ২৭টি ও অস্থায়ী কেন্দ্র ১৮৪০টি। এছাড়া অতিরিক্ত টিকাদান কেন্দ্র রয়েছে ৭৫টি। পুরো জেলায় স্বাস্থ্য সহকারী ২৩৫ পরিবার কল্যাণ সহকারী ২১১ স্বেচ্ছাসেবক ৫৪০৭ এবং তত্ত্বাবধায়ক রয়েছে ২১৯ জন।

ভিটামিন ‘এ’ যে শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয় ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। বাংলাদেশ ভিটামিন ‘এ’ জনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জাতীয় পুষ্টি সেবা, অস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুইবার ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকে।

মূলত ৬-৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নীচে কমিয়ে আনা এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করা।

এর মধ্যে ৯০ শতাংশ এর বেশি শিশু যাদের বয়স ৫৯ মাসের মধ্যে তারা প্রতি ছয়মাস অন্তর বছরে দুইবার লাল-রঙ্গের ভিটামিন ‘এ’ পাবে এবং যাদের বয়স ৬-১১ মাস এর প্রতি ছয়মাস অন্তর বছরে একবার নীল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে।

সভায় উপস্থিত বক্তারা আরো জানান, “ভিটামিন ক্যাপসুল ভরাপেটে খাওয়ানো ভাল যা শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। এতে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কোন সমস্যা দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত ও অসুস্থ শিশুকে চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা খাওয়ানোর জন্য বলা হয়েছে। দুর্ঘটনাবশত যদি ১৪ নভেম্বর টিকা খাওয়ানো না যায় তবে স্থায়ীভাবে কক্সবাজার সদর হাসপাতালে ৪ দিন পর্যন্ত টিকা খাওয়ানো হবে।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন অফিস সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন আলহাজ্ব কমরউদ্দিন, সিভিল সার্জন এর মেডিকেল অফিসার ডাঃ মহিউদ্দিন আলমগীর, ডা. অংসংপ্রো চৌধুরী, জেলা নিওরেশন অফিসার এরেশ চন্দ্র দে সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীগণ।

বিগত বছরে কক্সবাজার জেলা পুরো বাংলাদেশে শতভাগ সাফল্য অর্জন করে প্রথম স্থান অধিকার করেছিল। এই সাফল্য ধারাবাহিকতা বজায় রাখবে এমনই প্রত্যাশা জেলাবাসীর।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.