সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবায় আসছে অ্যামাজন

স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবায় আসছে অ্যামাজন

http://coxview.com/wp-content/uploads/2022/04/Rocket.jpg

অনলাইন ডেস্ক :
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় টেসলা প্রধান ইলন মাস্কের স্টারলিংককে টক্কর দিতে আসছে জেফ বেজসের অ্যামাজন ইনকর্পোরেশন। বিশ্বব্যাপী দ্রুত ইন্টারনেট-সেবা নিশ্চিত করতে মহাকাশে ৩ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করবে টেক জায়ান্টটি। এ জন্য সম্প্রতি তিনটি রকেট কোম্পানির সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি করেছে কোম্পানিটি। ‘প্রোজেক্ট কুইপার’ নামের যৌথ এ প্রকল্পে আগামী পাঁচ বছরে ৮৩টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি চুক্তি হয়েছে অ্যামাজন প্রধান জেফ বেজোস মালিকানাধীন ‘ব্লু অরিজিন’-এর সঙ্গে।

http://coxview.com/wp-content/uploads/2022/04/Jeff-Bezos-Amazon.com_.jpg

Jeff Bezos

স্যাটেলাইট ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বাড়ানোর এ প্রতিযোগিতা দিনের পর দিন তীব্র হচ্ছে। আর এখানে এখন পর্যন্ত অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে স্পেসএক্স। প্রোজেক্ট কুইপারের প্রথম দুই স্যাটেলাইটের প্রোটোটাইপ এ বছরের শেষ নাগাদ উৎক্ষেপণের কথা প্রতিবেদনে উল্লেখ করেছে।

‘অ্যামাজন তিনটি চুক্তিতেই শত শত কোটি ডলার খরচ করছে। এটি নভোযান উৎক্ষেপণের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি।’ অ্যামাজন ২০২৬ সালের মধ্যে অন্তত ১ হাজার ৬০০টির বেশি স্যাটেলাইট স্থাপন করতে পারবে।

http://coxview.com/wp-content/uploads/2022/04/Ilon-Mask.jpg

Ilon Mask

এ চুক্তিতে রয়েছে : আরিয়েনস্পেসের ছয়টি আরিয়েন রকেটে ১৮টি স্যাটেলাইট উৎক্ষেপণ, ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটে ১২টি উৎক্ষেপণ, যেখানে ১৫টি অতিরিক্ত উৎক্ষেপণের সুযোগ আছে এবং ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ)-এর ভালকান সেন্টর রকেটে ৩৮টি উৎক্ষেপণ। লকহিড মার্টিন করপোরেশন এবং বোয়িং কোম্পানির যৌথ উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হবে।

‘এটি আরিয়েনস্পেসের ইতিহাসে সবচেয়ে বড় স্বাক্ষরিত চুক্তি’-বলেছেন আরিয়েনগ্রুপ প্রধান আন্দ্রে-হুবার্ত রুসেল। ‘এটি আড়াই বছর দীর্ঘ আলোচনার ফলাফল।’ অবশ্য আর্থিক লেনদেনের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন রুসেল। তবে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে উৎক্ষেপণ বাস্তবায়নের বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন তিনি। প্রোজেক্ট কুইপারের লক্ষ্য, পৃথিবীর নিু কক্ষপথে তিন হাজার স্যাটেলাইট স্থাপন করে দ্রুতগতির ইন্টারনেট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। পারিবারিক, বাণিজ্যিক এবং সরকারি সংস্থাগুলো এদের সম্ভাব্য গ্রাহক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.