
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের ঈদগাঁওর এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
১৭ সেপ্টেম্বর বাদে মাগরিব রশিদ নগরের জেটি রাস্তা নামক স্থানে টিআরএস এবং সিএনজির সংঘর্ষে ঈদগাঁও ইউনিয়নের চান্দের ঘোনার মেহের আলীর পুত্র আনোয়ারুল আজিম নিহত হয়েছেন (ইন্না…… রাজীউন)। তার মৃত্যুতে পরিবার পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তারই নিজস্ব সিএনজি নিয়ে ভাড়া মারার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান বলেও স্থানীয় সচেতন যুবক মাহবুব আলম জানান।
সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজী সড়ক দুর্ঘটনায় আনোয়ারুল আজিম নামের এক ব্যক্তি নিহতের সত্যতা নিশ্চিত করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.